
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:জামালপুরের সরিষাবাড়ী ডোয়াইল ইউনিয়নের ভিডিপি দলপতি শাজাহান আলীর ব্যক্তিগত উদ্যোগে শতাধিক আনসার ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকায় এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে ডোয়াইল ইউনিয়ন ভিডিপি দলপতি শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট জে.এম.ইমরান উপস্থিত থেকে শতাধিক আনসার ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নুর মামুদ উপস্থিত ছিলেন।আনসার ভিডিপি সদস্যরা এ শীতবস্ত্র কম্বল পেয়ে তারা ভীষণ খুশি।
ডোয়াইল ইউনিয়ন ভিডিপি দলপতি শাজাহান আলী জানান,এ শীতের সময় মানুষের অনেক বেশী কষ্ট ভোগ করতে হয়৷তীব্র শীতে নাজেহাল হয়ে পড়ে জীবন ব্যবস্থা৷মানুষের কষ্টে খানিকটা স্বস্তির জন্য এমন ক্ষুদ্র আয়োজন।সকলে দোয়া করলে আগামীতে আরো বেশী করে কম্বল আনসার ভিডিপি সদস্যদের মাঝে বিতরণ করতে পারবো।