1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

মামুন গ্রপের আর এম কার্পেট লিঃ মিলের মধ্যে এক শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

জেলা প্রতিনিধি রাজবাড়ী, কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমচাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আর এম কার্পেট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন আলী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিলের ক্রেন চালক মো. ইমরান জানান, বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে মিলের কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কনটেইনার আসে।

বৃহস্পতিবার সকালে ওই কনটেইনার থেকে মেশিন নামানোর কাজ করছিলেন শ্রমিকরা। মেশিনগুলো বহন করার সুবিধার্থে মেশিনের নিচে কাঠের বড় ও ভারী ফ্রেম থাকে।

সকাল ১০টার দিকে কনটেইনার থেকে একটি মেশিন ফ্লোরে নামানো হয়। এরপর কাঠের ফ্রেম থেকে মেশিনের আলাদা আলাদা লোহার যন্ত্রাংশগুলো ফ্লোরে নামানো হচ্ছিল।

ফ্রেমের একপাশ থেকে যন্ত্রাংশগুলো নামানো হয়ে গেলে অপর পাশ ভারী হয়ে হালকা পাশ উঁচু হয়ে সব যন্ত্রাংশ ফ্লোরে পড়ে যায়। এ সময় ফ্রেমের উঁচু পাশ আবার সজোরে নিচে পড়ার সময় ফ্রেমের ভেতর দাঁড়িয়ে থাকা শ্রমিক অয়নের মাথায় আঘাত লাগে এবং তিনি ফ্রেমের নিচে চাপা পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলের, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD