1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত‍্যা,আহত-২।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত‍্যা,আহত-২
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৫০) নামে একজনের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে কুপিয়ে হত‍্যা করেছে সন্ত্রাসীরা।গতকাল শুক্রবার সকালে তারাকান্দি উত্তরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।এ সময় নিহত বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতারি ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
 পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তর পাড়া গ্রামের আনোয়ার হোসেন কালুর ছেলে আতাউর রহমান বিপুল মিয়ার আপন
 জেঠাতো ভাই মৃত তোতা তালুকদার এর ছেলে আছাদুজ্জামান আপেল মিয়ার মধ্যে ১৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বিরোধপূর্ণ জায়গায় আপেল মিয়ার নেতৃত্বে তার ভাগিনা রাব্বি মিয়া সহ এক দল সন্ত্রাসী বাহিনী নিয়ে গাছ কাটতে যায়।এ সময় আতাউর রহমান বিপুল মিয়া গাছ কাটতে বাধা দিলে আপেল মিয়ার নেতৃত্বে ভাগিনা রাব্বি, জীবন, তুহিনা বেগম, বোন সাহারা ও মা বেগম বিপুল মিয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে বিপুল মিয়ার ডান পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়।পরে বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়েছে।আহত বিপুল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আছমা বেগম ও মুক্তা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।শুক্রবার বিকেল তিনটায় সরিষাবাড়ী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত বিপুলের লাশ উদ্ধার করে‌।এ ঘটনায় আপেল মিয়ার মা আনোয়ারা বেগমকে(৬৫) পুলিশ আটক করেছে।
নিহতের বাবা কালু মিয়া বলেন,আমার ছেলে বিপুলকে আপেল ও তার ভাগিনা রাব্বি সহ তাদের লোকজন আমার সামনে কুপিয়ে হত্যা করেছে। আমার স্ত্রী ও পুত্রবধূ মুক্তা বিপুলকে উদ্ধারে এগিয়ে গেলে তাদেরকেও আপেল ও তার লোকজন কুপিয়ে গুরুতর আহত করেছে।
 সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।থানায় মামলার প্রস্তুতি চলছে।এ ঘটনায় আপেল মিয়ার মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD