1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর মৃত্যু।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পঠিত
গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর মৃত্যু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে পপি আক্তার (৩০) নামে একজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধু ইরাক প্রবাসী জটু মিস্ত্রি পাড়ার আলামিন মন্ডলের স্ত্রী। দীর্ঘ ৯ বছর পর বিদেশ থেকে আলামিন আজই বাড়ী ফিরেছে। তাদের ঘরে আদিব মন্ডল (১৩) নামে একটি পুত্র সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রীর পাড়ায় নিজের বসত বাড়ির পাকা টিনশেড ঘরের দক্ষিণ পাশের রুমের মধ্যে কাঠের আড়ার সাথে নিজ পরনের কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পপি।
 স্থানীয়রা আরও জানান, মৃত ব‍্যক্তির স্বামী আলামিন দীর্ঘ ৯ বছর পরে বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত মৃতদেহকে নিচে নামায়।
স্থানীয় লোক মারফত খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD