1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

ভোলায় ইসলামী আন্দোলনের আয়োজনে বিশিষ্টজনের শীর্ষক গোল টেবিল বৈঠক।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

ভোলায় ইসলামী আন্দোলনের আয়োজনে বিশিষ্টজনের শীর্ষক গোল টেবিল বৈঠক

জেলা প্রতিনিধি, ভোলা ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে বিশিষ্টজন, রাজনীতিবিদ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দুদের নিয়ে অদ্য ১৩ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় ভোলা শহরের “বিএফজি রেস্টুরেন্টে” ভোলার উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শীর্ষক গোল টেবিল বৈঠকের আলোচনা সভার সভাপতিত্বে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির তিনি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ইন্ট্রাকো কোম্পানির সাথে অবৈধ গ্যাস চুক্তি বাতিল সহ, ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সমাজকর্মী সহ ভোলার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের নিয়ে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার আবাসনে গ্যাস চাই আন্দোলন এবং ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহবায়ক এবং সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।

এসময় বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বিজেপি ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের ভোলা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, বাসদের ভোলা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, বিশিষ্ট সমাজকর্মী তালহা তালুকদার বাঁধন, ব-দ্বীপ ফোরাম ভোলা জেলা সভাপতি মোশাররফ হোসেন অমি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাহিম ইসলাম, ভোলার ঘরে ঘরে গ্যাস চাই দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ছাত্র শিবিরের ভোলা শহর সভাপতি আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফসহ বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক দলের দায়িত্বশীল এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সকলের রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD