1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

সরকারি গাছ চুরির অভিযোগে সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান আটক।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পঠিত

সরকারি গাছ চুরির অভিযোগে সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান আটক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামে সরকারি সড়কের পাশ থেকে জোরপূর্বকভাবে প্রকাশ্যে গাছ কেটে নেওয়ার অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা মৃধা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ। সোমবার রাতেই মোস্তফার বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে তাকে ফরিদপুর কোর্ট হাজতে সোপর্দ করে সদরপুর থানা পুলিশ। সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিনের নির্দেশে কর্তণকৃত গাছ জব্দ করে সদরপুর থানায় হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, মোস্তফা মৃধার নেতৃত্বে সোমবার দুপুর থেকে ঢেউখালী ইউনিয়নের বালিয়াহাটি আঞ্চলিক সড়কের চরডুবাইল এলাকায় গাছ কাটা শুরু হয়। কোন প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন মোস্তফা মৃধা। এক দিনে গাছ কাটা হয়েছে ৪টা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ ঘটনা সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিন কে ব্যবস্থা নিতে বলেন।

এলাকাবাসীর অভিযোগ, ঢেউখালী ইউনিয়নের সাবেক এই প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধা ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অন্যতম ঘনিষ্ট সহযোগী ছিলেন। বিগত সময়ে এমপি নিক্সনের ছত্রছায়ায় পদ্মা-আড়িয়াল খা নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাসহ এলাকায় জোর জুলুমের অভিযোগ রয়েছে। মোস্তফার বিরুদ্ধে বালু মহলের মামলাও রয়েছে। এছাড়াও ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামী এই সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধা।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদরপুর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রুবানা তানজিন জানান, প্রথমে তাকে নিষেধ করা হয়েছিল। তিনি জোরপূর্বক ভাবে গাছ কর্তন করছিলেন। আইন অমান্য করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD