1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের  আত্নহত্যা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের  আত্নহত্যা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর চর-পাঁচুরিয়া গ্রামে সরকারি বরাদ্দকৃত পরিত্যক্ত পাকা টিনশেড ঘরের মধ্যে সাগর শেখ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে। মৃত যুবক স্থানীয় মজিবর শেখের ছেলে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ফজেল হক নামে একজনের সরকারি বরাদ্দকৃত টিনশেড ঘরের কাঠের আড়ার সাথে নিজের ব‍্যবহৃত গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
স্থানীয়রা জানান, এলাকার শিশুরা খেলাধুলা করার সময় ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের ও পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এস আই মোঃ রুস্তম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করেন।
এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ জানান, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন‍্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD