জানুয়ারী ৩, ২০২৫, ১১:৫৫ পি.এম
গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্নহত্যা।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্নহত্যা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর চর-পাঁচুরিয়া গ্রামে সরকারি বরাদ্দকৃত পরিত্যক্ত পাকা টিনশেড ঘরের মধ্যে সাগর শেখ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে। মৃত যুবক স্থানীয় মজিবর শেখের ছেলে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ফজেল হক নামে একজনের সরকারি বরাদ্দকৃত টিনশেড ঘরের কাঠের আড়ার সাথে নিজের ব্যবহৃত গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
স্থানীয়রা জানান, এলাকার শিশুরা খেলাধুলা করার সময় ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের ও পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এস আই মোঃ রুস্তম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করেন।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ জানান, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM