1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

বালিয়াকান্দিতে সন্ত্রাসী কায়দায় জখম ও মারধরের অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বালিয়াকান্দিতে সন্ত্রাসী কায়দায় জখম ও মারধরের অভিযোগ

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকসীয়া বাড়ি গ্রামে মোঃ হানিফ ফকির ও  মোস্তাফিজুরের বাড়িতে ঢুকে সন্ত্রাসী কায়দায় জখম   ও মারধরের অভিযোগ উঠেছে।

(২৮ নভেম্বর) বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকসিয়াবাড়ি গ্রামে আহত হানিফ ফকিরের মেয়ে, নাসরীন আক্তার, বালিয়াকান্দি থানায় অভিযোগ পত্র দায়ের করেন এবং অভিযোগ পত্রে উল্লেখ করেন হানিফ ফকিরের সাথে একই গ্রামের বিবাদী ওমর আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল।

বিবাদী ওমর আলী ১২/১৩ জন সন্ত্রাসী ধারালো রামদা, ছ্যানদা, লোহার হাতুড়ি, লোহার রড,, ষ্টীলের পাইপ, হকিস্টিক, বাঁশের লাঠি, কাঠের বাটাম সহ বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে, বাড়িতে ঢুকে, অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে, বাদী – মোস্তাফিজুর, ঘর থেকে বেরিয়ে এসে, গালিগালাজ করতে নিষেধ করলে, বিবাদী ওমর আলীসহ তার সাথে থাকা সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি ভাবে আঘাত করলে, হানিফ ফকির ও ছেলে মোস্তাফিজুর গুরুতর ভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে শোরচিৎকারে করলে স্হানীয়রা এগিয়ে আসে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

আহত হানিফ ফকিরের মেয়ে বাদী হয়ে, বালিয়াকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন – ১/ মোঃ ওমর আলী (৫০), পিতা – মোহাম্মদ আলী। ২/ মোঃ ছন্দু মিয়া(৩২), পিতা – মোঃ আলী মিয়া, ৩/ মনোয়ারা বেগম (৩৪), পিতা- মৃত,মোহাম্মদ আলী। ৪/ রহিমা বেগম (৩৭), স্বামী – মোঃ ওমর আলী। ৫/ রোজিনা বেগম (৩৫), স্বামী – মৃত : সুরুজ মিয়া।  ৬/ আছিয়া বেগম(৩৪), স্বামী – মোঃ ইমদাদুল মিয়া। ৭/ সোনালী বেগম(২৮), স্বামী – মোঃ আকরাম মিয়া। ৮/ লতাশা বেগম(২৬),স্বামী – মোঃ রহিম মিয়া। ৯/ জাঁকিয়া বেগম ((৪৫), স্বামী – মৃত, আলী মিয়া।

উক্ত বাদী, নাসরীন আক্তার, সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের  দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD