1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগ করে নারী খামারির মাছ নিধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত
গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগ করে নারী খামারির মাছ নিধন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে এক নারীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির নাম মোছাঃ বিউটি বেগম (৪৪)। তিনি স্থানীয় সিরাজুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় তিনি বুধবার (২৭ নভেম্বর)  দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এতে তিনি একই গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে জহিরুল ইসলামকে (৪৩) অভিযুক্ত করেছেন।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত মাছচাষি বিউটি বেগম বলেন, প্রতিবেশী জহিরুলের সাথে তার পূর্ব থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসতেছে। গত ২৪ নভেম্বর তার সাথে আমার তর্ক বিতর্ক ও কথা কাটাকাটি হয়। তখন সে আমাকে হুমকি দিয়ে বলে যে, এবার তোর পুকুরের মাছ খাওয়ার সাধ মিটাইয়া দেব। এরপর ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে আমার পুকুরে অনেক মাছ মরে ভেসে থাকতে দেখি। তখন আমি বুঝতে পারি জহিরুল রাতে আমার পুকুরে কীটনাশক (বিষ) প্রয়োগ করে মেরে ফেলেছে । এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি এলাকায় থাকিনা। বিউটি বেগম আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।  এ বিষয়ে আমি কিছুই জানিনা।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD