1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

সাতকানিয়ায় আহত যুবলীগকর্মী দেলোয়ারের মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

সাতকানিয়ায় আহত যুবলীগকর্মী দেলোয়ারের মৃত্যু

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে মুখোশধারী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবলীগকর্মী দেলোয়ার হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

যুবলীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী একাধিক মামলার আসামি যুবলীগকর্মী দেলোয়ার উপজেলার দক্ষিণ চরতির আলীচাঁন পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।

সোমবার (২৪ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত‌্য বিস্তার নিয়ে নিজ দলের লোকজনের সাথে দেলোয়ারের কোন্দল চলে আসছিল। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় চরতি ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকা থেকে একদল মুখোশধারী তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে কুপিয়ে আহত করে আমিলাইষ এলাকায় ফেলে যায়।

দেলোয়ারের স্ত্রী ইয়াছমিন আকতার জানান, ঘটনার দিন সন্ধ্যায় কাটাখালী ব্রিজ এলাকায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা সাইফুল ইসলামের অফিসের সামনে বসে গল্প করছিলেন দেলোয়ার। এ সময় ৫-৬ জন মুখোশধারী এসে জোরপূর্বক তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে আমিলাইষের দিকে নিয়ে যায়। পরে মাথা, ঘাড়, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম করে আমিলাইষের মাঝের মসজিদ এলাকায় আলম মেম্বারের বাড়ির পাশে ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, নিহত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD