
গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটির সাধারণ সভা ও কমিটি গঠন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটির সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় গোয়ালন্দ সোনালী ব্যাংক বাজার শাখা অফিস সংলগ্ন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়।
সভায় উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ফজলু আবিরের সঞ্চালনায় সভাপতিত্বে করেন সংগঠনের সাবেক সভাপতি মো. আ: রাজ্জাক সরদার।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. মোন্নাফ হোসেন ফেলু, সহ-সভাপতি মো. রফিক মোল্লা, সহ-সাধারণ সম্পাদক রাসেল শেখ মিন্টু, মো. ইখলাস মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সরদার, সদস্য সবুজ, উজ্জ্বল, রুবেল প্রমুখসহ উপজেলা, পৌর ও ৪ ইউনিয়নের সভাপতি/সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে পুনরায় সভাপতি হিসাবে নির্বাচিত হন মো. আ: রাজ্জাক সরদার, নতুন মুখ হিসাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. নুরু সরদার।
সভায় নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।