1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

মনোহরদী কৃষ্ণপুরে জমি নিয়ে বিরোধের জেরে ১ জন নিহত আহত-০৩। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

মনোহরদী কৃষ্ণপুরে জমি নিয়ে বিরোধের জেরে ১ জন নিহত আহত-০৩

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদী মনোহরদীর কৃষ্ণপুর ইউনিয়নে জমি সংক্রান্ত সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মোঃ আইন উদ্দিন (৪৮) নামে একজন নিহত হয়েছে।এতে আহত হয়েছেন আরও ৩ জন।শুক্রবার(২২ ই নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্ৰামে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহতরা হলেন, নিহতের স্ত্রী তাছলিমা আক্তার, ছোট ভাই মাইন উদ্দিন,ও ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার সাথী।নিহত আইন উদ্দীন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের ইছাম উদ্দীন এর ছেলে।এ বিষয়ে এলাকাবাসী জানান,দীর্ঘ ১ মাস যাবত আইন উদ্দিনের প্রতিবেশী রফিকুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।রফিকুল ইসলাম একই গ্ৰামের জালাল উদ্দিনের ছেলে।এই জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার রফিকুল ২০ থেকে ৩০ জন লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা চালায়।এতে গুরুতর আহত হয় আইন উদ্দিনের পরিবারের ৪ জন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আইন উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৮ টার দিকে তিনি মারা যান।মনোহরদী
থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD