1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

আমতলীতে রিমালে ক্ষতিগ্রস্ত ৪২শ’ পরিবারের মাঝে ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

আমতলীতে রিমালে ক্ষতিগ্রস্ত ৪২শ’ পরিবারের মাঝে ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে রিমালে ক্ষতিগ্রস্ত ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪২শ’ পরিবারের মাঝে ত্রান বিতরন কার্যক্রম মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়। হংকং সরকারের সহায়তায় ত্রান বিতরন কার্যক্রম পরিচালনা করছেন এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) ও ওয়ার্ল্ড ভিশন।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ১শ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া কার্যালয়ের ম্যানেজার বিপ্লব আইজ্যাক সর্দার। সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম, খায়রুল বাশার বুলবুল, সাবেক সম্পাদক মনিরুজ্জামান সুমন ও নাসির মাহমুদ।
ত্রান কার্যক্রমের আওতায় উপজেলার হলদিয়া, আমতলী সদর, গুলিশাখালী, আরপাঙ্গাশিয়া, চাওড়া, আঠারগাছিয়া, কুকুয়া ইউনিয়ন ও আমতলী পৌরসভার ৫টি ওয়ার্ডের ৪২শ’ পরিবারের প্রত্যেকে ২০ কেজি চাল, মুশুর ডাল ২ কেজি, সবজি তেল ২ লিটার, চিরা ২ কেজি, লবন ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, মুগডাল ২ কেজি, ছোলা ৩ কেজি, বালতি ১টি, পানির পট ১টি, প্লাস্টিকের মগ ১টি, গোসলের সাবান ৫টি, খাবার স্যালাইন ২০টি, স্যাভলন ৫মিলি, হুইল পাউডার ৫০০ গ্রাম ও স্যানিটারি প্যাড ২টি প্রদান করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD