1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

গোয়ালন্দে পাবনার চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলায় গ্রেফতার-২, জেল হাজতে প্রেরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৯৩ বার পঠিত
গোয়ালন্দে পাবনার চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলায় গ্রেফতার-২, জেল হাজতে প্রেরণ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর পাবনার চরমপন্থী নেতা শহিদ মোল্লা হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার ইদ্রিস আলী খানের ছেলে মো. শাকিল খান (২৫) এবং গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙা এলাকার মো. হালিম খানের ছেলে মো. হাসিবুল হাসান (২২)।
থানা সূত্রে জানানো হয়, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে শাকিল খানকে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে এবং হাসিবুল হাসানকে গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙা এলাকা থেকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই শহিদ মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ায় মেহগনি বাগানে শহিদ মোল্লাকে মারধর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে শহিদ মোল্লার মরদেহ উদ্ধার করে। পরদিন শহিদ মোল্লার ভাই কাদের মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা শহিদ মোল্লা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। নিহত শহিদ মোল্লা একজন চরমপন্থী নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে। এবং শহিদ মোল্লা রাজবাড়ী সদর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতো। নদী কেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। আসামিদেরকে দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD