1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু ! দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু !

জেলা প্রতিনিধি, ভোলা: ভোলার চরফ্যাশনে বজ্রপাত এবং পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অদ্য ৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক চারটি দুর্ঘটনায় এ মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানা সূত্রে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

একাধিক সূত্রে জানা যায়, অদ্য মঙ্গলবার ভোরে বাড়িতে ফজরের নামাজ শেষ করে রাস্তায় হাঁটতে বের হয়ে পানিতে ডুবে মোঃ ছিদ্দিক (৬৯) নামের এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়।

তিনি দুলারহাট থানা এলাকার আমিনাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মৃত মতলব মিয়ার ছেলে। পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলো।

একই সময় উপজেলাটির ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে তানজিম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবার নাম কালাম উদ্দিন আজাদ। বাড়ির উঠানে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা যায়।

একইদিন বিকেল তিনটার দিকে এওয়াজপুর ও হাজারিগঞ্জ ইউনিয়নে বজ্রপাতে মোশাররফ হোসেন লিটন ও শিহাব উদ্দিন নামের আরো দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে লিটন পেশায় দলিল লেখক। তার বাড়ি এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামে। তার বাবার নাম মোঃ মোফাজ্জল হোসেন নসু মিয়া। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি গোয়াল ঘরে গরুর জন্য ঘাস নিয়ে যান। এ সময় গোয়াল ঘরের পাশে বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।

অন্যদিকে শিহাব উদ্দিন হাজারিগঞ্জ ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বিকেলের দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে তিনি নৌকা থেকে নেমে মাইনুদ্দিন মাছঘাট এলাকায় রওনা দেন। পথেই বজ্রপাতে তার মৃত্যু হয়। তার বাবার নাম মোঃ রফিজল হক। তিনি চর ফকিরা গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানিয়েছেন, পৃথক এই চারটি মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। বিনা ময়নাতদন্তে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD