1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর শ্রীপুরে গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে দায়ের গুরুতর জখম ১। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার।  রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ। যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি: পাকিস্তান। সূর্য টা যখন হয় রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

‎মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

‎এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় মীরগঞ্জ বিওপি’র বিশেষ চৌকষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন রাওথা নামক এলাকার পদ্মা নদীতে নৌকা ঝোগে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখতে পায় যে আন্তর্জাতিক নদী সীমানা অতিক্রম করে একটি নৌকা বাংলাদেশের দিকে আসছে। পরক্ষনে আভিযানিক দল একটি নৌকা নিয়ে তাদের ধরার জন্য অগ্রসর হলে মাদক কারবারীরা নৌকা ফেলে রেখে নদীতে ঝাপ দিয়ে আন্তর্জাতিক নদী সীমানা অতিক্রম করে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। দিনের আলো থাকায় নদীতে ঝাপ দিয়ে পালানো সময় আভিযানিক দল পালাতক আসামী মোঃ আরিফ (৩০), পিতা-মোঃ ফজলুর রহমান, গ্রাম-পিরোজপুর, পোষ্ট-পরানপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে চিহ্নিত করে এবং ফেলে যাওয়া নৌকা তল্লাশী করে নৌকার মধ্যে হতে *৩০ বোতল ভারতীয় ESKUF সিরাপ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। পলাতক আসামীর নামে মামলা করতঃ জব্দকৃত সিরাপ এবং নৌকা চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

‎এছাড়াও অদ্য ১৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০২৫ ঘটিকায় তালাইমারী বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানাধীন ফুলতলা ঘাট নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। ওৎ পেতে থাকার এক পর্যায়ে বিজিবি’র আভিযানিক দল হতে কিছুটা দূরে চরের মধ্যে লোকজনের আনাগোনা শুনতে পায় এবং ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে বিজিবি’র আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক করাবারীরা তাদের নিকট থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরক্ষনে আভিযানিক দল ঘটনাস্থলে গেলে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচলনা করে। তল্লাশী এক পর্যায়ে আভিযানিক দল একটি পলিথিনের ব্যাগ দেখতে পায় এবং ব্যাগটি খুললে তার মধ্য হতে *২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

‎এছাড়াও একই দিনে রাত্রি আনুমানিক ০০২৫ ঘটিকায় সোনাইকান্দি বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন খোলাবনা এলাকার কলা বাগান নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল হতে কিছুটা দূরে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত বস্তাটি তল্লাশী করে *৩০ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD