1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মায়ের মৃত্যু 

  • প্রকাশিতঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

 

রাজবাড়ী পৌর শহরে রিকশায় চলাচলের সময় গলায় থাকা ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সেলিনা মুজাম্মেল ঝরনা (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।

সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পৌর শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সেলিনা মুজাম্মেল ঝরনা বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রিকশায় করে যাওয়ার সময় অসাবধানতাবশত গলায় থাকা ওড়না হঠাৎ রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় রাজবাড়ী জেলা সাংবাদিক ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD