1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গোদাগাড়ীতে ১১৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

শ্যামলতা

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১৩ বার পঠিত

নাসরিন সুলতানা রহমানঃ

সঘন মেঘের নীল আঁচলে ঢেকে গেছে নভোমণ্ডল,
শ্রাবণ যেন প্রেমের ভাষায় লিখে চলে অনন্ত ছল।
কদমফুলের হলুদ হাসি, বৃষ্টির মৃদু আলাপন,
অপূর্ব সতেজতায় জাগে কবির প্রথম স্পন্দন।

ভেজা মাটির সোঁদা গন্ধে জাগে অচেনা অনুভব,
দোলনচাঁপার পাপড়িজুড়ে নামে স্মৃতির উৎসব।
মেঘের বুকে দামিনীর আঁকা ক্ষণিক আলোকরেখা,
কবির মনে প্রেমের নৌকা ভাসায় নিঃশব্দ দেখা।

প্রকৃতি যেন লাজুক প্রিয়া, কবি তার ব্যাকুল প্রাণ,
একজন সুর, অন্যজন তার চিরন্তন প্রেম কলতান।
বাতাস এসে কর্ণপথে দিয়ে যায় গোপন বার্তা,
ফুলের গন্ধে মিশে থাকে ভালোবাসার ব্যাকুলতা।

শ্যামলা গগন আঁচল মেলে শুনে তাদের প্রেমগাথা,
বৃষ্টিধারা ছন্দ হয়ে লেখে অনন্ত উপকথা।
পাতার ফাঁকে জাগে নীরব অনুরাগের সুর,
আকাশ জুড়ে প্রেমের মন্ত্র পাঠ করে মেঘের নূর।

পথিক তখন শব্দ কুড়ায়, আম কুড়ানোর মতো,
আমগুলো সব সাজিয়ে রাখে হয় কবিতা যত।
কদমশাখার দোলায় দোলে অপ্রকাশিত আবেগ,
শ্রাবণ যেন দু’জনারই হৃদয়জোড়া প্রেমের বেগ।
নদী যেমন সাগর খোঁজে আপন স্রোতের টানে,
মেঘমন্দ্র আর দামিনী খুঁজে তাঁর প্রতিটি গানে।
প্রকৃতি যেমন বৃষ্টি হয়ে ছুঁয়ে যায় ধরণীর মন,
তেমনি পথিক কলম জুড়ে জাগায় প্রেমের স্পন্দন।

ফুল ফোটে, মেঘ ভাসে, বৃষ্টি নামে অবিরাম,
কবি আর প্রকৃতির প্রেমে মুখরিত হয় ধরণীধাম।
পঙ্ ক্তিমালায় জেগে উঠে আগাম বিরহ ব্যথা,
ঘনশ্যামলা গগন জুড়ে কবি আর প্রকৃতির কথা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD