
বিনয় দেবনাথ
সদ্য ফুটা রক্ত গোলাপ এটি যেন তোমার জন্যই ফুটা…
দাঁড়াবো তোমার সামনে এটা হাতে নিয়ে।
তোমার দিকে বাড়িয়ে দিয়ে নিশ্চুপ থাকবো আমি দাঁড়িয়ে –
শুধু বলবো
“হে প্রেয়সী ভালোবাসি তোমায়”।
তখন কি তুমি সেই রক্ত গোলাপ দুহাত বাড়িয়ে নিবে?
নাকি বলবে ফিরে যাও-
নাকি বলবে আমার কথা পাগলের প্রলাপ……।
ফিরিয়ে দিবে কি তখন আমায়?
নাকি একচিলতে হাসি মুখে হাত বাড়িয়ে গোলাপ নিয়ে বলবে- তোমায় “ভালোবাসি” প্রিয় সত্যিই “ভালোবাসি” তোমায়।।