1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার। ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো হওয়ার অভিযোগ, পাঁচ মাসেও বিচার না পাওয়ার দাবি পরিবারের চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য Eskuf-২৪ বোতল, WINCEREX-১১ বোতল, VODKA- ০২ উদ্ধার গ্রেফতার-০১ (এক) জন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দ্বিতীয় ধাপের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্ভোদন। খুলনার মানুষের নতুন কর্মসংস্থানের আশার আলো দর্শনা থানা এলাকা হতে তিনজন মাদক ব্যবসায়ী আটক। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রাইলে সাজা প্রদান করেন কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও চোরাচালানী মালামাল সহ ০১ জন আসামী আটক ‎ লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক। দুইটি মোটরসাইকেল উদ্ধার। আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

রাজবাড়ী রাইটার্স ক্লাবের শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

স্পেশাল রিপোর্টার্স

আজ ১০ অক্টোবর ২০২৬ রাজবাড়ী রাইটার্স ক্লাব,এর নাম ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। প্রেস ক্লাবের অপজিটে পৌর মিলেনিয়ম মার্কেটে তৃতীয় তলায় অবস্থিত  রাজবাড়ী রাইটার্স ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক (প্রকাশনা ও গবেষণা বিভাগ) জনাব মোঃ সাইফুর রহমান (কবি খোকন মাহমুদ), প্রাক্তন জেলা শিক্ষা অফিসার জনাব আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জনাব নুরুল হক আলম। সভাপতিত্ব করেন প্রফেসর ও কবি সালাম তাসির, সভাপতি, রাজবাড়ী রাইটার্স ক্লাব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হাই সিনিয়র শিক্ষক অংকুর কলেজিয়েট স্কুল, পবিত্র গীতা থেকে পাঠ করেন  অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি ছায়া চক্রবর্তী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকন, বিশিষ্ট ফটো গ্রাফার আব্দুল হালিম বিশ্বাস, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জাসাস সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন,বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি ও কবি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম ,রাজবাড়ী আবৃত্তি সোসাইটির সভাপতি ও কবি ফারহানা জাহান মিলি, লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ও কবি নেহাল আহমেদ মুক্ত আনন্দ এর সাধারণ সম্পাদক নাট্যজন অজয় দাস তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন কবি আলাউল হক বিশ্বাস, কবি রশিদ আল কামাল, কবি ইউসুফ  বাশার আকাশ, কবি বাবলু মওলা, কবি তাহমিনা মুন্নি, কবি তানিয়া সিমি প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে সংস্কৃতি জাগরণের পথে লেখকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মকে  আগ্রহী ও সচেতন করে তোলার জন্য যা যা করণীয় তা খরতে লেখকদের আহ্বান জানান। তিনি তার সাধ্য অনুযায়ী সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস কে আব্দুর রউফ হিটু, সাধারণ সম্পাদক, রাজবাড়ী রাইটার্স ক্লাব। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে প্রধান অতিথির কাছে বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন করেন এবং সবাইকে সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD