
বিনয় দেবনাথঃ
হৃদয়ের আঘাত থেকে তীব্র যন্ত্রণায় এই ধরাতে ঘুরে ঘুরে প্রহর গুনছি ।
এ যেন সত্যিই হৃদয়ে রক্তক্ষরণ হয়- হারিয়ে ফেলা সে কথাগুলো বলার শক্তি –
হৃদয়ের আঘাত এতটাই ভয়ংকর যে সবাই উপলব্ধি করতে পারে না-
শুধু হৃদয়ের মাঝেই গেঁথে থাকে।
পিস্তলের গুলিতেই মানুষের কলিজা ছিদ্র করে ভালোবাসা ধ্বংস করা যায় না-
তবে-কিছু কথা বলায় হৃদয়ের আঘাতেও কলিজা ছিদ্র হয়- হয়তো এর চেয়েও বেশি।
তাই-বলবো আমাকে হত্যা করার আর বেশি কিছু প্রয়োজন নেই,
প্রয়োজন নেই কামান, বন্দুক আর ধারালো অস্ত্র, কঠোর কথাতেই হৃদয়ের আঘাতে কষ্টে কষ্টে মৃত্যু- এছাড়া কিছু দেখিনি।
তাই – হৃদয়ের আঘাতের জন্যই কষ্টে কষ্টে যেন আমার মৃত্যুর প্রহর ভেসে বেড়ায়।