1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গোদাগাড়ীতে ১১৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি

  • প্রকাশিতঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

 

মোঃ সাব্বির আহমেদ, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘করব সমবায়, গড়ব দেশ-সবার জন্য বাংলাদেশ’।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালামের। তাঁর অনুপস্থিতিতে বালিয়াডাঙ্গী উপজেলা বণিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোফায়েল প্রধান অতিথির দায়িত্ব পালন করেন।

 

সভায় সভাপতিত্ব করার কথা ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অঞ্জন কুমার দাসের। তাঁর অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হক।

 

আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় সংগঠনের ভূমিকা তুলে ধরেন। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং সমবায় সমিতির মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

 

বক্তারা বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে পরিবার ও সমাজের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাস করা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার আহ্বান জানান তাঁরা।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমবায় বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের সচেতনতা বৃদ্ধি, নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সমিতির কার্যক্রমে জবাবদিহিতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

 

উপজেলা সমবায় কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বালিয়াডাঙ্গী উপজেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ১৭১টি। এসব সমিতিতে মোট সদস্য রয়েছেন ২৮ হাজার ৯৫২ জন। এর মধ্যে পুরুষ সদস্য ২৪ হাজার ৫৫০ জন এবং নারী সদস্য ৪ হাজার ৪০২ জন। উপজেলায় সফল সমবায় সমিতির সংখ্যা ৫টি।

 

অনুষ্ঠানে সফল সমবায় সমিতিগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মাধ্যমে সমবায় কার্যক্রমে অবদান রাখা সমিতিগুলোর সাফল্য ও উদ্যোগকে স্বীকৃতি জানানো হয়।

 

সমবায় দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সম্মিলিত উদ্যোগে টেকসই আর্থসামাজিক উন্নয়নের বার্তা তুলে ধরা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD