1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বাগমারায় অবৈধ পুকুর খনন, প্রশাসনের নীরবতা—ভোগান্তিতে এলাকাবাসী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নের বাগবাজার এলাকায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মনসুর রহমান বাগ নামের এক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে পুকুর খনন করছেন। পুকুর খননের সময় মাটি রাস্তার ওপর ফেলে রাখার কারণে চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পড়ে থাকা মাটি কাদায় পরিণত হচ্ছে। ফলে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে।

অভিযোগ রয়েছে, বিষয়টি প্রশাসনের জানা থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ দ্রুত অবৈধ পুকুর খনন বন্ধ এবং রাস্তার ওপর মাটি ফেলা বন্ধসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD