1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ। পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শত বছরের ঐতিহ্য, বগুড়ায় নবান্ন উৎসবকে ঘিরে মাছের মেলায় ক্রেতাদের ঢল যশোর জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ জন নেতাকর্মী গ্রেপ্তার। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ পাচারকারীদের তৎপরতা নস্যাৎ করা হয়েছে।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব লুৎফুন নাহার। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে খোঁজখবর নেন।

 

মতবিনিময়কালে শিক্ষকেরা বেতন-ভাতা, নিয়োগ ও পদোন্নতিসহ তাঁদের পেশাগত জীবনের বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক উত্থাপিত সমস্যাগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোর সমাধানে উদ্যোগ নেন। পাশাপাশি অবশিষ্ট সমস্যাগুলো যথাযথভাবে পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

এ ছাড়া তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

 

এ সময় শিক্ষকবৃন্দ তাঁদের প্রত্যাশা, মতামত ও বিভিন্ন প্রস্তাবনা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

 

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বি.এম. তারিক-উজ-জামান উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD