
মাদারীপুর কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মোঃ হাই তালুকদার। সভাটি পরিচালনা করেন রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স্বপন মোল্লা।
উল্লেখ্য, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদার ২৪শে জুলাইয়ে শহীদ হওয়া শহীদ সিফাতের বাবা।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, মুরব্বি, যুবসমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রমজানপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে মোঃ কামাল হাওলাদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদার বলেন, “আপনারা পাশে থাকলে রমজানপুরকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও তরুণদের কর্মসংস্থানে সর্বোচ্চ গুরুত্ব দিবো।”
আয়োজনে: এলাকাবাসী, রমজানপুর, কালকিনি, মাদারীপুর