মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব লুৎফুন নাহার। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে খোঁজখবর নেন।
মতবিনিময়কালে শিক্ষকেরা বেতন-ভাতা, নিয়োগ ও পদোন্নতিসহ তাঁদের পেশাগত জীবনের বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক উত্থাপিত সমস্যাগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোর সমাধানে উদ্যোগ নেন। পাশাপাশি অবশিষ্ট সমস্যাগুলো যথাযথভাবে পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ ছাড়া তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষকবৃন্দ তাঁদের প্রত্যাশা, মতামত ও বিভিন্ন প্রস্তাবনা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বি.এম. তারিক-উজ-জামান উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM