1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার।

  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

 

মুজাহিদ শেখ শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলা ২নং আমলসার ইউনিয়নের বড় উদাস গ্রামের মাঠের মধ্যে ঘাসের জমিতে লিমা আক্তার (২৩) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বড় উদাস গ্রামের একটি মাঠের ঘাসক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিমার বাড়ি থেকে প্রায় ২০০-৩০০ মিটার দূরে একটি ঘাসক্ষেতে বিবস্ত্র ও উপুড় অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত লিমা আক্তার শ্রীপুর উপজেলার বড় উদাস এলাকার আব্দুল হাই জোয়াদ্দারের মেয়ে এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার  হাটগোপালপুর এলাকার সুজন বিশ্বাসের স্ত্রী।

শ্রীপুর থানার ওসি তদন্ত আতাউর রহমান জানান, গত সোমবার লিমা আক্তার তার শাশুড়ি ও দুই পুত্র সন্তানসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার মোবাইলে একটি ফোন কল আসে। সে সময় তার কাছে তার ছোট শিশু বাচ্চা ছিল। বাচ্চাটিকে পাশের ফুফুর বাড়িতে রেখে তিনি বাইরে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, বুধবার সকালে বাড়ির কাছের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় একটি রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ পিপিএম জানান, ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে  যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD