1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি: পাকিস্তান। সূর্য টা যখন হয় রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ।

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি: পাকিস্তান।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তাহির। তিনি বলেন, দুই দেশের মধ্যে পরমাণু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।

 

 

চলমান আলোচনায় ইরানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে তাহির বলেন, ‘আলোচনার তথ্য গোপন রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন যে, আলোচনাটি খুবই আস্থা ও ‘গোপনীয়তা’ বজায় রেখে চলছে। আলোচনার বিষয়গুলো গোপন রাখা আমাদের জন্য অপরিহার্য।

 

দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রতিনিধিদল কবে আসবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কারা আসবেন, প্রতিনিধিদল কত বড় হবে, কারা থাকবেন— এই সিদ্ধান্ত দুইপক্ষ নিজেরাই নেবে।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের আলোচনার বিস্তারিত তথ্য ও বিবরণ আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলোই আমাদের কাছে অর্পণ করেছিল।’

 

দ্বিতীয় দফা আলোচনার সময়সূচির বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার নেই। এই আলোচনার সময়সূচী যখনই নির্ধারিত হবে, আমরা তা ঘোষণা করব।’

 

সূত্র: ডন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD