1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩১৫ ঘটিকায় খানপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন ষাটবিগাচর নামক এলাকার একটি আম বাগানের ভারতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল সুকৌশলে ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারীকে দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে দেখতে পায় যে, একটি আম গাছের গোড়ায় নতুন মাটির স্তুপ। বিষয়টি সন্দেহ জনক মনে হলে মাটির স্তুপের মাটি সরারে দুইটি বস্তা *১০৩ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও অদ্য ১৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন চকমুক্তারপুর নামক এলাকার আম বাগানের রাস্তা ধরে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায়, দুইজন মাদক কারবারী আম বাগানের দিকে আসছে। তৎক্ষনাত তাদেরকে ধরার জন্য অগ্রসর হলে মাদক কারবারীরা তাদের নিকট থাকা দুইটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত বস্তাগুলো খুললে তার মধ্য হতে *৭১ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও একই দিনে রাত্রি আনুমানিক ০০৩০ ঘটিকায় বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন হরিসঙ্করপুর এলাকার পদ্মা নদীরচর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। ওৎ পেতে থাকার এক পর্যায়ে বিজিবি’র আভিযানিক দল হতে কিছুটা দূরে চরের মধ্যে লোকজনের আনাগোনা শুনতে পায় এবং ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে বিজিবি’র আভিযানিক দল উপস্থিতিটের পেয়ে মাদক করাবারীরা তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরক্ষনে আভিযানিক দল ঘটনাস্থলে গেলে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচলনা করে। তল্লাশী এক পর্যায়ে আভিযানিক দল একটি বস্তা দেখতে পায় এবং বস্তাটি খুললে তার মধ্য হতে *৫০ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD