1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড মোবাইল কোর্টের অভিযানে একজনকে ৬ মাস ও অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: পুলিশের অভিযানে উদ্ধার ১৯৫ পিচ ইয়াবা কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওলামাদলের বিক্ষোভ সমাবেশ দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ড্রোনে নজরদারি বাড়াচ্ছে ২৯ বিজিবি পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ। মিরপুরে মিল্টনের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর করা হলো ভবনের কাচ ও স্থাপনা মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকার:

 

রাজবাড়ী সদর থানা পুলিশ অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে উজ্জ্বল ভৌমিক (৫৫) রাজবাড়ী শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে ভিকটিমের স্বজনরা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন।

 

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী শেফালী ভৌমিক বাদী হয়ে ১৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩৬৪/৩৮৫/৩৮৬ ধারায় রুজু করা হয় এবং তদন্তভার দেওয়া হয় এসআই মো. রুস্তম আলীর ওপর।

জেলা পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের দিকনির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এসআই রুস্তম আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ীর বিভিন্ন এলাকার বাসিন্দা ইমন শেখ (২২), জুয়েল মোল্লা ওরফে নিপু (২৬), রিনা খাতুন (২৪), আব্দুল আলিম (২৫) এবং রুবেল শেখ (২৫)-কে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানার ঢালার চর এলাকা থেকে অপহৃত উজ্জ্বল ভৌমিককে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি ইমন শেখ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং অন্যান্য আসামিদের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD