1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রামগতিতে ফের অবৈধ ইটভাটায় অভিযান,৮ লাখ কাঁচা ইট ধ্বংস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড মোবাইল কোর্টের অভিযানে একজনকে ৬ মাস ও অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: পুলিশের অভিযানে উদ্ধার ১৯৫ পিচ ইয়াবা কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওলামাদলের বিক্ষোভ সমাবেশ দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস

মিরপুরে মিল্টনের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর করা হলো ভবনের কাচ ও স্থাপনা

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

ঢাকা জেলা ব্যুরো চীফ: সৈয়দ উসামা বিন শিহাব:

 

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে। আকস্মিক এই হামলায় ভবনের সামনের কাচের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয় সংশ্লিষ্টদের দাবি, ঘটনায় অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৮টা ৫৫ মিনিটের দিকে একদল লোক লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। হামলাকারীদের সংখ্যা প্রায় ১০০ থেকে ১৫০ জন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে তারা ভবনের সামনের অংশে ভাঙচুর চালায়। এতে কাচের দেয়াল এবং লিফটের চারপাশের সুরক্ষাবেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়।

 

কার্যালয় সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও প্রবেশপথ বন্ধ থাকায় সফল হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভবনের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পরে সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

 

মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গত কয়েক দিন ধরেই তারা বিভিন্ন সূত্র থেকে সতর্কতামূলক তথ্য পাচ্ছিলেন। এ কারণে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। তার দাবি, ঘটনার সময় কার্যালয়ের ভেতরেও কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন।

 

মামুন পাটোয়ারীর অভিযোগ, হামলার সময় ২০ থেকে ২৫ জন পুরুষের পাশাপাশি শতাধিক নারী সেখানে উপস্থিত হন। তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর চড়াও হন। হামলার বিষয়ে পুলিশকে অবহিত করা হলেও ভাঙচুরের বড় অংশ সংঘটিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান বলে তিনি অভিযোগ করেন।

 

কার্যালয় সংশ্লিষ্টদের দাবি, হামলাটি ব্যক্তিকেন্দ্রিক হতে পারে। কারণ, ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় মিল্টনের কার্যালয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ভবনে থাকা তার ছবিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

হামলার সম্ভাব্য কারণ হিসেবে সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচালিত ফুটপাত দখলমুক্তকরণ অভিযানকে সামনে আনছেন কার্যালয়ের দপ্তর সম্পাদক। তবে এ ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

 

এদিকে ঘটনার বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

 

অন্যদিকে, একই সকালে রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা, সংঘর্ষ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। নারী শ্রমিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে শ্রমিক ও স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

একই সময়ে শ্রমিক অসন্তোষ ও মিল্টনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটায় মিরপুরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দুটি ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার সঙ্গে জড়িতদের পরিচয়, উদ্দেশ্য এবং ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD