
মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মধ্য রাজিব ডাঙ্গাপাড়া গ্রামে এক গৃহবধূকে পূর্ব শত্রুতার জেরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজিব ডাঙ্গাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী লিপি বেগম জানান, আমার বাড়ির পিছনের বাথরুম থেকে আসার সময় একই এলাকার সাবেক ইউপি সদস্য তৈয়ব আলীর ছেলে বুলবুল আহমেদ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তার শাশুড়ি ও তার জা বাধা দিতে গেলে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ও প্রতিবেশী উপজেলার সদরের ভিতর বাজারের পান হাটির সামনে বুলবুল আহমেদের পিতা সাবেক ইউপি সদস্য তৈয়ব আলীর ব্যবসা প্রতিষ্ঠানে এসে অভিযোগ করলে তাদের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বেধড়ক মারপিট করলে তাদের অবস্থা বেগতিক হওয়ায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তাদের পূর্ব শত্রুতার জের চলে এসেছিল। ঘটনার পর তারা তাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল তারা নিজেরাই ভাঙচুর করে। বিষয়টি ভিন্ন খাতে নিতে নিজেদের শরীরে আঘাত তৈরি করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বলেও অভিযোগ করে এলাকাবাসী।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি এবং এ বিষয়ে কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।