1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয় পতাকা বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবু রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক।    রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক। পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন। রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।   নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

বাণীবহ চেয়ারম্যান স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

 

রাজবাড়ী প্রতিনিধিঃ

মাদক ছাড়ি খেলা ধরি ”— এই শ্লোগানকে ধারণ করে রাজবাড়ীর সদর উপজেলার বাণীবহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে রোববার (২ নভেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হলো, “চেয়ারম্যান হবিবর রহমান স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ও আবুল হোসেন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ” মোঃ মনজুরুল আলম দুলাল”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মনিরুজ্জামান, বিশিষ্ট ফুটবল প্রেমী অনিল কুমার দাস, বানিবহ বাজারে বিশিষ্ট ব্যবসায়িক খলিলুর রহমান স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজবাড়ী ফুটবল একাদশ বনাম বাণীবহ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য (০–০) অবস্থায় শেষ হলে ট্রাইব্রেকারে (৩–১) গোলে বাণীবহ ফুটবল একাদশ রাজবাড়ী ফুটবল একাদশ কে হারিয়ে বিজয় অর্জন করে।
খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের অনুমোদিত রেফারি “মোঃ নুরুল ইসলাম নরু , সহকারী হিসাবে ছিলেন “মোঃ আলী মুনসুর ” ও “মোঃ আবুবক্কার “
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান মোঃ মনজুরুল আলম দুলাল বলেন,“মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে এরকম টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ফুটবল আমাদের ঐতিহ্য, এই খেলাকে জনপ্রিয় করতে আমরা মাঠে-মাঠে কাজ করে যাচ্ছি।”
সভাপতির বক্তব্যে বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণরা যেমন আনন্দ পাবে, তেমনি সমাজে ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক ধারা প্রতিষ্ঠিত হবে।”
উল্লেখ্য, টুর্নামেন্টে এলাকার বিভিন্ন ইউনিয়নের দল অংশগ্রহণ করবে এবং চূড়ান্ত পর্বে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD