1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফ্যাশন আর ফিটনেসের পারফেক্ট ফিউশন রাজশাহী সিটি প্রশাসকের মর্যাদা নির্ধারণে সরকারের প্রজ্ঞাপন জারি দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়। রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পদ্মার টি-বাঁধে সরকারি জমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের ২০ জনের হাতে গাভী তুলে দিল জেলা পরিষদ

আক্কেলপুরে ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরি।   

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুরে ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার  (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রেখা এন্টার প্রাইজের ট্রাকটি চুরি হয়।

এদিকে বুধবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনার প্রতিবাদে ওই ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ রয়েছে।

জানা গেছে, ট্রাকের চালক মো. হাসান আলী সোমবার রাত ১০টার দিকে ট্রাক পরিষ্কার করার পর স্টেশন প্রাঙ্গণে রেখে যান। বুধবার সকালে মালিক মশিউর রহমান ট্রাকটি না পেয়ে বিষয়টি আক্কেলপুর থানা পুলিশকে অবগত করেন। পরে বিষয়টি সবার নজরে এলে উপজেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা পুরো ফিলিং স্টেশনটি ট্রাক দিয়ে অবরোধ করে রাখেন। ফলে ওই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চরম বিপাকে পড়েন মটরসাইকেল, বাস ও অন্যান্য গাড়ির চালকরা।

আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ জানান, আমি গতকাল রাত ৮ টায় চলে যাই। আজ সকালে শুনি ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরি হয়েছে। ট্রাকের মালিকদের বলা ছিলো, তারা নিজ দায়িত্বে ট্রাক রাখবে। তারা জোর করে ট্রাক দিয়ে ফিলিং স্টেশন অবরোধ করে রেখে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে রেখেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইনলাম বলেন, ট্রাক চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD