1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ।

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

 

মেহেদী হোসেন, দীঘিনালা প্রতিনিধি, খাগড়াছড়ি:

 

খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকার পল্লীটিলায় মাটি খননকালে ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি গোলা পাওয়া গেছে। শুক্রবার ২০ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে সবজি চাষের জন্য পাহাড়ের পাশে মাটি খননের সময় গোলাটি দেখতে পান স্থানীয় বাসিন্দা মোঃ বেলাল হোসেন।

 

জানা যায়, মাটির প্রায় এক ফুট গভীরে গোলাটি দেখতে পেয়ে বেলাল হোসেন সেটি সম্ভাব্য বোমা বা বিস্ফোরকজাতীয় বস্তু হতে পারে বলে ধারণা করেন। পরে তিনি সেটি তাঁর বড় ভাই মোঃ সেকেন্দারের কাছে উত্তর গঞ্জপাড়া এলাকায় নিয়ে যান।

 

একপর্যায়ে গোলাটির ভেতরে কী রয়েছে, তা পরীক্ষা করতে সেটি কাটার পরিকল্পনা করা হলে পারভেজ আলম বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট সেনাবাহিনী কর্তৃপক্ষকে অবহিত করেন।

 

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইবি সদর জোনের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাটিকে সম্ভাব্য বিস্ফোরক হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞদের মাধ্যমে শনাক্তকরণ ও বিধি অনুযায়ী নিরাপদে নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে। আগামী ২১ নভেম্বর বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণের সাহায্যে গোলাটি নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

 

এদিকে, গোলাটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হিল আনসার সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে।

 

সতর্কতা: গোলাটি সম্ভাব্য বিস্ফোরক হওয়ায় সাধারণ মানুষকে সেটির কাছে না যাওয়া, স্পর্শ বা নাড়াচাড়া না করা এবং ঘটনাস্থলের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD