
বান্দরবান প্রতিনিধি:
নড়াইল জেলার কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক সোহেল রানার উপর ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের বর্বর রচিত হামলার মাধ্যমে হত্যার প্রতিবাদে এবং জড়িত দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বান্দরবান জেলা জাসাসের আহবায়ক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক জনাব আবিদুর রহমান, আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে নড়াইলের কালিয়া উপজেলার জাসাসের নেতা সোহেল রানাকে নির্মমভাবে হত্যা তারই একটি অংশ, এ ধরনের ন্যাক্কারজন হত্যাকান্ড কোনভাবেই মেনে নেয়া যায় না, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ শফিউল্লাহ শফী, জেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক মোঃ মুসা হাওলাদার, এবং সদস্য সচিব মোঃ ইলিয়াস, পৌর জাসাসের সভাপতি মোঃ আফসার, সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, প্রমুখ। ঐক্য প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নিহত পরিবারের উপর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।