1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ। শার্শায় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ২ দুপচাঁচিয়ার তালোড়ায় অটো রিক্সা চালক ও মালিকদের সাথে মতবিনিময়। অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম

গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

 

সরকার শাহাদত হোসেন:

 

একসময় যে তিস্তা নদী ছিল পানিতে টইটম্বুর, সেই তিস্তা এখন অনেকটা মরাখালে পরিণত হয়েছে। মাত্র দুই মাস আগেও নদীতে ছিল থইথই পানি। অথচ সময়ের ব্যবধানে সেই নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ ধু-ধু বালুচর। আর এসব চরে এখন চলছে নানা ধরনের ফসল চাষের মহোৎসব। নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারানো অনেক পরিবার বাপ-দাদার ভিটেমাটি ও জেগে ওঠা চরের জমিতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। তিস্তার দুই পাড়ের চরে এখন এমনই দৃশ্য চোখে পড়ছে।

তবে নদীর এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তাঁদের মতে, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে একসময় প্রবাহমান তিস্তা নদীর অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া, কঞ্চিবাড়ি ও শান্তিরাম ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। কালের বিবর্তনে উজান থেকে নেমে আসা ঢলের সঙ্গে পলি জমে নদীর গভীরতা কমেছে। পরিবর্তিত হয়েছে নদীর গতিপথ। একসময়ের খরস্রোতা তিস্তা এখন অনেক স্থানে অগভীর নদীতে পরিণত হয়েছে। কোথাও কোথাও নদীর গতিপথ সংকুচিত হয়ে অসংখ্য নালা ও খালের সৃষ্টি হয়েছে। নদীভাঙনে বিলীন হওয়া অনেক জমি আবার চর হিসেবে জেগে ওঠায় সেখানে নতুন করে চাষাবাদ শুরু করেছেন কৃষকরা। তবে নদীর নাব্যতা ও প্রবাহ কমে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো নৌশ্রমিক ও জেলে।

সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালা চরের বাসিন্দা মো. মালেক মিয়া বলেন, গত ১০ বছর ধরে তিস্তার বুকে জেগে ওঠা তাঁর বাপ-দাদার জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। এবারও পাঁচ বিঘা জমি প্রস্তুত করছেন গম, ভুট্টা, আলু ও পেঁয়াজ চাষের জন্য। ইতোমধ্যে আমন ধান কেটে ঘরে তুলেছেন। তিনি বলেন, চরের জমি অত্যন্ত উর্বর হওয়ায় অল্প খরচে ভালো ফলন পাওয়া যায়। এসব ফসল বিক্রির আয়েই সারা বছরের সংসার চলে।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মো. মোজাহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদী খনন, ড্রেজিং, সংরক্ষণ ও শাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে উজান থেকে আসা পলি জমে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন শুধু চর আর চর। এসব চরে কৃষকরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, তিস্তার চর এখন কৃষকদের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। অল্প খরচে এসব জমিতে নানা ধরনের ফসল উৎপাদিত হচ্ছে। বিশেষ করে ভুট্টা, আলু, মরিচ, পেঁয়াজ, বেগুন, বাদাম, তরমুজ ও কুমড়াসহ বিভিন্ন ফসলের ব্যাপক চাষাবাদ হচ্ছে। চরের জমি উর্বর হওয়ায় উৎপাদন খরচ তুলনামূলক কম। কৃষির ক্ষেত্রে তিস্তার চর এখন সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, তিস্তার চর কৃষির নতুন সম্ভাবনা তৈরি করলেও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা জরুরি। পরিকল্পিত নদী খনন, তীর সংরক্ষণ, ড্রেজিং ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে তিস্তাকে বাঁচানো গেলে কৃষি, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশ—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তাই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি এখন তিস্তা পাড়ের মানুষের প্রাণের দাবি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD