1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ।

জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

 

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মীর মাসুদ। সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে হুমকিমূলক পোস্ট দেওয়ার পাশাপাশি তাঁদের তালিকা করে তৎকালীন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের কাছে দেওয়ার হুমকি দেন তিনি। অবশেষে সেই মীর মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে লক্ষ্মীপুর শহর থেকে ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

 

জানা যায়, ২০২৪ সালের ২৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকিমূলক পোস্ট দেন মীর মাসুদ। ওই পোস্টে সাংবাদিকদের তালিকা করে তৎকালীন সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের কাছে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

 

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রায়পুর ছেড়ে লক্ষ্মীপুর জেলা শহরে চলে যান মীর মাসুদ। সেখানে ব্যবসা শুরু করার পাশাপাশি ছাত্রদল, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে প্রকাশ করতে থাকেন। এ সময় পুরোনো ফেসবুক আইডি পরিবর্তন করে নতুন আইডি খুলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মেলামেশা শুরু করেন তিনি। রাজনৈতিক পরিচয় আড়াল করে নতুনভাবে নিজেকে সুশীল শ্রেণির ব্যাক্তি হিসেবে তৈরির চেষ্টা করছিলেন বলেও অভিযোগ রয়েছে।

 

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মীর মাসুদের বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। তাঁকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD