1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ। শার্শায় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ২ দুপচাঁচিয়ার তালোড়ায় অটো রিক্সা চালক ও মালিকদের সাথে মতবিনিময়। অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম সাইকেল চুরির দায়ে যুবকের ৬ মাসের সশ্রম কারাদণ্ড

দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ।

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

মোঃ আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় দর্শনা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জন্মদিন পালন করা হয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দর্শনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে দর্শনা পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আব্দুল মালেক মন্ডল ও রবিউল ইসলাম রবি, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, সদস্য সমীর শাহ, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম টুটুল শাহ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রকিবুল হাসান ব্রাইট, যুবদল নেতা শাহাবুদ্দিন, পলাশ ও অন্তর, দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, দর্শনা ছাত্রদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোয়েব আহমেদ, অমিন ও ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রকিবুল হাসান ব্রাইট, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান মাস্টার এবং দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন।

 

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক সংহতি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD