মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রেখা এন্টার প্রাইজের ট্রাকটি চুরি হয়।
এদিকে বুধবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনার প্রতিবাদে ওই ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ রয়েছে।
জানা গেছে, ট্রাকের চালক মো. হাসান আলী সোমবার রাত ১০টার দিকে ট্রাক পরিষ্কার করার পর স্টেশন প্রাঙ্গণে রেখে যান। বুধবার সকালে মালিক মশিউর রহমান ট্রাকটি না পেয়ে বিষয়টি আক্কেলপুর থানা পুলিশকে অবগত করেন। পরে বিষয়টি সবার নজরে এলে উপজেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা পুরো ফিলিং স্টেশনটি ট্রাক দিয়ে অবরোধ করে রাখেন। ফলে ওই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চরম বিপাকে পড়েন মটরসাইকেল, বাস ও অন্যান্য গাড়ির চালকরা।
আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ জানান, আমি গতকাল রাত ৮ টায় চলে যাই। আজ সকালে শুনি ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরি হয়েছে। ট্রাকের মালিকদের বলা ছিলো, তারা নিজ দায়িত্বে ট্রাক রাখবে। তারা জোর করে ট্রাক দিয়ে ফিলিং স্টেশন অবরোধ করে রেখে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে রেখেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইনলাম বলেন, ট্রাক চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM