1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

কালুখালীতে নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ, হাজারো দর্শকের সমাগম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

ইমদাদুল হক রানাঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। টানা তিন দিনের বদলে চার দিনব্যাপী জমজমাট এই প্রতিযোগিতা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
তৃতীয় দিনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি নৌকা জারি-সারি গানের তালে অংশ নেয় প্রতিযোগিতায়। অংশগ্রহণকারী নৌকাগুলো হলো—® নিউ খরখরিয়া এক্সপ্রেস, ® বড় কলকলিয়া এক্সপ্রেস, ® ছোট কলকলিয়ার একতা এক্সপ্রেস, ® কুলটিয়ার নিউ স্বাধীন বাংলা এক্সপ্রেস,® মহিষলুটিয়ার সেই লালন এক্সপ্রেস ® মেড়রার উড়ন্ত বলাকা এক্সপ্রেস।

বিলের দুই পাড়ে ছিল হাজারো দর্শনার্থীর ভিড়।দূর দুরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন প্রতিযোগিতা।
দর্শক নুরুজ্জামান মিয়া বলেন, “বাইচের কথা শুনলে আমি দেখতে যাই। আগে অনেক হতো, এখন কম হয়। আজকের প্রতিযোগিতা যেমন ভালো হয়েছে, তেমনি দর্শকের ভিড়ও ছিল বেশি।”
আরেক দর্শক শাহ আলম বলেন, “ছেলে-মেয়েকে নিয়ে এসেছি। ওরা খুব আনন্দ পেয়েছে। এমন আয়োজন হলে তরুণ প্রজন্ম মোবাইল ও মাদক থেকে দূরে থাকবে।”
পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় নিউ খরখরিয়া এক্সপ্রেস ও বড় কলকলিয়া এক্সপ্রেস সমান পয়েন্ট পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। প্রথম পুরুষ্কার : চ্যাম্পিয়ন দুই দলকে ১ টি করে ফ্রিজ, দ্বিতীয় রানারআপ: ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন, তৃতীয় রানারআপ: একটি মোবাইল ফোন, অন্যান্য অংশগ্রহণকারী: প্রত্যেক নৌকাকে একটি করে মোবাইল ফোন পুরস্কার দেয়া হয় ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাজাহান মণ্ডল, মিজানুর রহমান, জসিম মোল্লা, আনিছুর রহমান কাঞ্চন, হিমেল রহমান, সবুজ মল্লিক, রাশেদ বিশ্বাস ও সাবু মণ্ডল।
আয়োজক কমিটি জানায়, “গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রায় হারিয়ে গেছে। মাদক ও মোবাইলের নেশা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমাদের এই উদ্যোগ।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD