1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

ইসলামপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভি জি এফ এর চাউল বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

ইমদাদুল হক রানাঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভি জি এফ এর আওতায় চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৩ জুন সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ২৩৫০ জন অসহায় দরিদ্র ভিক্ষুকদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ মহন রায়হান, ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তরুন কুমার দাশ, ইউপি সদস্য মোহন মল্লিক, তোফাজ্জেল হোসেন, মজিবর রহমান, সোহরাব হোসেন, উদ্যোক্তা মোঃ ইউসুফ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রমে ২৩৫০ উপকারভোগী পরিবারকে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করা হয়। উপস্থিত সকলেই এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার এই প্রয়াসকে সাধুবাদ জানান।
এ সময় প্যানেল চেয়ারম্যান মহন রায়হান বলেন বলেন, ” আমরা চেষ্টা করছি সরকার থেকে প্রাপ্ত সহায়তা উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমানের নির্দেশনায়, ইউনিয়নের সকল অসহায় পরিবারের মাঝে পৌছে দেয়ার। এই ভিজিএফ চাল তাদের ঈদ আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি।”
চাউল বিতরন অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপকারভোগীদের মাঝে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD