1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

লামা সদর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে লামা সদর ইউনিয়নে দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, মোহাম্মদ হোসেন, আরো উপস্থিত ছিলেন মোঃ ফজর আলী সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল লামা উপজেলা শাখা,
ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ কার্যক্রমে শতাধিক উপকারভোগী পরিবারকে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করা হয়। উপস্থিত সকলেই এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার এই প্রয়াসকে সাধুবাদ জানান।

এ সময় প্যানেল চেয়ারম্যান বলেন, “প্রতিটি ঈদেই আমরা চেষ্টা করি যেন ইউনিয়নের কোনো অসহায় পরিবার খাদ্য সহায়তা ছাড়া না থাকে। এই ভিজিএফ চাল তাদের ঈদ আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপকারভোগীদের মাঝে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD