1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

সরিষাবাড়ী কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৩ বার পঠিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

আ.লীগ শাসন আমলে বৈষম্যের শিকার হওয়া জামালপুরের ঐতিহ্যবাহী “সরিষাবাড়ী কলেজ” জাতীয়করণে দাবি ও বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে “সরিষাবাড়ী সরকারি কলেজ” নামকরনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২ জুন) সকালে পৌরসভার সামনে মহাসড়কে বৈষম্যের শিকার হওয়া সরিষাবাড়ী কলেজ কতৃর্পক্ষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী কলেজ এর বর্তমান দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহীন, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক খায়রুল আলম শ্যামল,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু,কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল বারেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবিএম সাইদুল হাসান শিপন,সাবেক জি.এস রবিউল ইসলাম,কলেজের সাবেক ভিপি বিকাশ চন্দ্র সাহা লিটন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন,জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ১৯৬৭ সালে তৎকালীন কিছু বরেণ্য শিক্ষাবীদ সুধীজনের প্রচেষ্টায় প্রায় ১০: ৯৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় সরিষাবাড়ী কলেজ। আজ সেই কলেজের নাম যশ খ্যাতি বিনষ্ট করার অপতৎপরতায় একটি কুচক্রী মহল।আ.লীগের আমলে এই কলেজকে সরকারি না করে বঙ্গবন্ধু নামে একটি কলেজকে তারা সরকারি ঘোষণা করে। যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিলো মাত্র ২শত। আর সরিষাবাড়ী কলেজ ৫ হাজার শিক্ষার্থী নিয়ে সরকারিকরন হয়নি।এখন আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করে, সরিষাবাড়ী কলেজ এর নামের সাথে হুবহু মিল রেখে,সরিষাবাড়ী সরকারি কলেজ নামকরণ করা হয়েছে।এতে আমরা কলেজ ও এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

তদন্ত সাপেক্ষে সরিষাবাড়ীর মুল কলেজ (সরিষাবাড়ী কলেজটি) জাতীয়করণ করার দাবি জানান।দাবি পুরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলেও বক্তারা হুঁশিয়ারী দেন।এসময় সরিষাবাড়ী কলেজ এর সকল শিক্ষক-শিক্ষিকা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষক-শিক্ষার্থী শিক্ষিকা ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দসহ সর্বস্তরের জনগন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD