1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান এর সচেতনতা মুলক বিজ্ঞপ্তি

  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

গোয়ালন্দ উপজেলা প্রতিনিধিঃ

গত কয়েকদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে যে,
ঈদ উপলক্ষ্যে খাদ্য সহায়তার ভিজিএফ কার্ড প্রাপ্তির আশায় অনেকেই পৌরসভা দপ্তর কিংবা উপজেলা পরিষদে ভীড় জমাচ্ছেন। এই বিষয়টা ইতিমধ্যে নজরে এসেছে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব নাহিদুর রহমান এর। এনিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে  ভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা করছে একটি মহল।

এবিষয়ে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের ভেরিফাই ফেজবুক পেজে, এক বিবৃতিতে সকলের অবগতির জন্য বলা হয়েছে, সকল ধরনের খাদ্য সহায়তার ভিজিএফ কার্ড পৌরসভার ক্ষেত্রে প্রতি ওয়ার্ড ভিত্তিক সহায়ক কমিটির সদস্যদের মাঝে (সাবেক কমিশনারদের পরিবর্তে সরকার থেকে নিয়োগপ্রাপ্ত) জনসংখ্যার হার অনুযায়ী বিভাজন করে দেয়া হয়েছে।  এছাড়া একই রুপভাবে ইউনিয়নের ক্ষেত্রে স্ব স্ব ইউনিয়ন পরিষদে প্রদান করা হয়েছে। ফলত উপজেলা নির্বাহী অফিসার কিংবা পৌরসভা প্রশাসকের নিকট আলাদা করে কোন কার্ড রক্ষিত নেই। কার্ড সংক্রান্ত বিষয়ে সবাইকে নিজ নিজ ওয়ার্ডে সহায়ক কমিটির সদস্য বরাবর কিংবা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।  এ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ থাকলে উপজেলা প্রশাসনকে অবগত করার অনুরোধ করছি।

সুনির্দিস্ট তথ্য উপাত্ত  ছাড়া ব্যাক্তি স্বার্থ উদ্ধারে কারো কারো সোশ্যাল মিডয়ায় অপপ্রচারের বিষয়ে উপজেলা প্রশাসন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান,খাদ্য সহায়তার ভিজিএফ কার্ড সরকার সম্পূর্ণ  বিনামুল্যে সরবারাহ করছে। এই ভিজিএফ কার্ডের সুবিধা নেওয়ার জন্য কোন দালাল/ব্যক্তির সাথে আর্থিক কোন লেনদেন করেন না। যদি কেউ টাকা বা আর্থিক কোন সুবিধা চায় তাহলে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD