1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

বরগুনার তালতলীতে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

 

বরগুনার তালতলীতে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মুক্তা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮ টার সময় উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ওই এলাকার রাজিব সিকদারের স্ত্রী।
জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ ঝড়ো হাওয়া প্রবাহিত হয়। ঝড়ের তান্ডবে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের রাজিব সিকদারের বাড়িতে একটি বৈদ্যুতিক সংযোগের তার ছিড়ে মাটিতে পড়ে ছিল। কিছু না বুঝেই গৃহকর্তা রাজিব সিকদারের স্ত্রী মুক্তা আক্তার (১৮) তারটি ঘুছিয়ে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন। এঘটনা দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন আলম বলেন, মুক্তা আক্তারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে।
নিহত মুক্তা আক্তারের স্বামী রাজিব সিকদার বলেন, পল্লীবিদ্যুৎ সমিতির গাফিলতি এবং অবহেলার জন্য আমার স্ত্রী মুক্তা আক্তার প্রাণ হারিয়েছেন। আমি এঘটনার বিচার চাই।
পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির তালতলী জোনাল অফিসের প্রকৌশলী মো.এমদাদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। আমাদের কর্মীদের কারো কোন অবহেলা ছিল কিনা।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহজালাল বলেন, নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD