1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর দুই দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে এ কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো কুরআন তিলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, জব ফেয়ার, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও গণভোজ। গত ৩০ মে শুক্রবার প্রথম দিনের কর্মসূচি হিসেবে বৃক্ষ রোপণ, কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল ৩১ মে শনিবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে উপজেলার বিভিন্ন এলাকার বিশ হাজার মানুষের জন্য গণভোজ আয়োজন করা হয়। গণভোজ পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি (ঢাকা বিভাগ) জাকির হোসেন নান্নু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি নূরুন্নবী ভুঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা রোমান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসান,
সদস্য সচিব মাসুম বিল্লাহ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD