1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লামায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২৩ বার পঠিত

মোঃ শফিকুল ইসলাম ,লামা উপজেলা প্রতিনিধিঃ

বান্দরবান জেলার লামা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আয়োজনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩মে শুক্রবার লামা ইসলামিয়া ফাজিল মাদরাসা তৃতীয় তলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের লামা উপজেলা শাখার আমির কাজী মুহাম্মদ ইব্রাহিম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমির এস এম আবদুল ছালাম আজাদ । তিনি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া, তিনি বিগত সরকারের আমলে দলের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির বিষয়টি উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন ।

প্রধান বক্তা হিসেবে বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম সংবিধান ও মানবাধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আউয়াল (জেলা শাখার সেক্রেটারি) , শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক ফারুক আহম্মদ এবং মুহাম্মাদ ইয়াহিয়া বাবলু।

এ সভায় জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রম, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং আগামী নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থানীয় জনগণের অধিকার রক্ষায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভায় লামা উপজেলা শাখার নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সংগঠনের সঙ্গে সমন্বয় করে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভার শেষে কাজী মুহাম্মদ ইব্রাহিম সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেছেন, লামা উপজেলায় শান্তি, উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD