
মায়ের দোয়
মোঃ জাবেদুল ইসলাম
মা মানে আনন্দ আর
মা হাসি খুশি।
মায়ের কোলে ঘুমিয়ে পড়ি
গল্প ছড়া শুনি।
মা মানে সুখের সেবা,
মা পরম যত্ন।
মা মানে সবার সেরা,
মুক্তা মানিক রত্ন।
মা মানে রাতের তারা,
চাঁদের প্রিয় হাসি।
মা মানে আমার প্রিয়,
বড্ড ভালোবাসি।
মা মানে আদর সোহাগ,
মা মানে দোয়া।
মায়ের দোয়ায় পাই যেন,
বিশ্ব জয়ের ছোঁয়া।